
আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘তারা জানতে চেয়েছে, আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি, সরকারের প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না, দেখতে চাই।’
শফিকুর রহমান আরও বলেন, ‘জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।’
জামায়াতের আমির বলেন, ‘তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামী দিনে দেশের দায়িত্ব পাই, তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি, তারা এটুকু সহযোগিতা আমাদের করবে।’
আওয়ামী লীগের বিচারের বিষয়েও বৈঠকে কথা বলেছেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায়বিচার সম্পর্কে।’
বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ, এই সরকার এমন কিছু করবে না যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র
৮ মিনিট আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
১৪ মিনিট আগে
এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং...
১৮ ঘণ্টা আগে
বিশ বছর পর বিএনপি ক্ষমতায় আসলো। এই ২০ বছরের মধ্যে বর্তমান সময়কে, বর্তমানে বাংলাদেশের সংকট এবং বৈশ্বিক সংকট পুরো জিনিসটাকে বুঝে যুগোপযোগী বাজেট কিংবা অর্থনীতির নীতি প্রণয়ন করতে পারবে, এ রকম একজন ব্যক্তিও বিএনপিতে নাই...
২০ ঘণ্টা আগে