
এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। আজ শুক্রবার বিকেলে তিনি সেখানে যান এবং মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, আশুরা দীর্ঘদিনের একটি ঐতিহ্য। এর আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হুসাইনি দালানের জমি দখল করা হয়েছিল, যা লজ্জাজনক। তবে পরে আইনি জটিলতা শেষে শিয়া সম্প্রদায় তাদের জমি ফেরত পেয়েছে। ব্রিফিং শেষে তিনি ওই জমি ঘুরে দেখেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এ মুহূর্তে প্রাসঙ্গিক নয়। তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এনসিপি তাদের নিয়ে ভাবছে না। জনগণই তাদের প্রতিহত করবে। তা ছাড়া এটি দেখার বিষয় প্রশাসনের।
এ সময় এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক (যুগ্ম সদস্যসচিব) তারেক রেজা, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্যসচিব এস এম শাহরিয়ার এবং যুগ্ম সদস্যসচিব ফারজানা আহমেদ উপস্থিত ছিলেন।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসব্যাপী দেশের গুরুত্বপূর্ণ চারটি বিভাগ অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে। তারা জানায়, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ২০২৬, ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট মার্চ করা হবে।
৪ ঘণ্টা আগে
অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা ‘জনদাবি’ তুলে ধরেন ১১ দলের নেতা কর্মীরা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো— গত তিন মাসে আদায় করা কথিত ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা
৫ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৯ দফার অন্যতম ছিল ‘দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি’ বন্ধ করা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ওই বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
১৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে অংশ না নিতে অনড় বিরোধী দল কোনো মতামতও দেবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলের জোট বলেছে, বিশেষ কমিটির কোনো আহ্বানেই তারা সাড়া দেবে না।
১৭ ঘণ্টা আগে