
হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ, টিকা কেনায় অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সেই সঙ্গে আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করাসহ হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত এবং টিকাদান কর্মসূচির অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে সংগঠনের একটি প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী।’
শাখা সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিকে অবহেলা করার ফলে অসংখ্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে। প্রত্যেক সরকারি হাসপাতালে ‘হাম কর্নার’ চালু এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে।’
অর্থ সম্পাদক নওশিন মুসতারি সাথী বলেন, ‘বাংলাদেশে শিক্ষা খাত বরাবরই অবহেলিত ও উপেক্ষিত থেকেছে। শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তর নানা সংকট মোকাবিলা করছে। এর ফলে নিম্নবিত্ত পরিবারের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলেন, ‘বর্তমানে জনগণকে মোট চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজেদের বহন করতে হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, শয্যা ও ওষুধের সংকট রয়েছে। ফলে চিকিৎসাসেবায় বৈষম্য বাড়ছে।’
সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।

মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’
৪ ঘণ্টা আগে
দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
১৬ ঘণ্টা আগে
গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
১৭ ঘণ্টা আগে