
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণদের বেকার ভাতা দিয়ে তাদের বেকার রাখতে চান না, তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চান তিনি। যাতে হালাল রুজির মাধ্যমে তারা জীবন-জীবিকা করতে পারেন। মা-বোনদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বস্ত করেন।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির।
জনসভায় ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ৫ আসনের প্রার্থী মো. কামাল হোসেনকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে জামায়াতের আমির সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং এই জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাঁদেরও ভোট দেওয়ার আহ্বান জানান।
জামায়াতের আমির বলেন, দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। সেটা জনগণ বুঝতে পেরেছে। তাই তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
বেকার ভাতার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করে আমির বলেন, ‘বেকার ভাতা দিয়ে তরুণদের বেকার করে রাখতে চাই না। আমরা তাদের দক্ষ করে গড়ে তুলতে চাই। কারিগরের হাত কারও দয়ার জন্য অপেক্ষা করে না।’
জনসভায় যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ দিন আগে