খেলাফত মজলিস ২০ দলীয় জোট ছাড়ছে-অনেক দিন থেকেই এ গুঞ্জন চলে আসছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে ২০ দলীয় জোটসহ সব রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দলটি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দলের আমির মাওলানা মুহাম্মাদ ইসহাকের পক্ষে এ ঘোষনা দেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। এর আগে দলের সর্বোচ্চ ফোরামের শুরা বৈঠক করে দলটি।
জোট ছাড়ার কারণ বলতে গিয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসাইন বলেন, জোট কোনো স্থায়ী বিষয় না। খেলাফত মজলিস ২২ বছর ধরে ২০ দলীয় জোটে ছিল। ২০১৯ সাল থেকে জোটের দৃশ্যমান কোনো তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়েছে। এ অবস্থায় আদর্শিক, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০১৯ সালের মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী ২০ দলীয় জোটসহ সকল রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি মজলিসে শূরার অধিবেশনে ২০ দলীয় জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয় খেলাফত মজলিস। ওই সময় সিদ্ধান্ত হয় পরবর্তি সিদ্ধান্তের আগে দল জোটের কার্যক্রমে অংশগ্রহন না করে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ী দুই বছরের বেশি সময় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষন করে আসছে।
২০১৯ এ মজলিসে শুরার বৈঠকে জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শুক্রবারের সংবাদ সম্মেলনে এই বিষয়ে পরিষ্কার ঘোষণা এল।
নানা কারণে এরই মধ্যে ২০ দলীয় জোট ছেড়ে গেছে বেশ কয়েকটি দল। গত ১৪ জুলাই জোট থেকে বেরিয়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম। এরপর থেকেই শোনা যাচ্ছিল খেলাফত মজলিসও জোট থেকে বেরিয়ে যাচ্ছে।
১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামি ঐক্যজোটকে সঙ্গে নিয়ে ‘চারদলীয় জোট’ গঠন করে বিএনপি। পরে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বেরিয়ে গেলে যুক্ত হয় নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। পরবর্তীতে ২০১২ সালে হয় ১৮ দল হয়। এরপর আরও দুই দল যুক্ত হয়ে হয় ২০ দলীয় জোট। ২০ দলীয় জোট থেকে ইসলামি ঐক্যজোট, এনপিপি, ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেলেও একই নামে এসব দলের একাংশকে জোটে রেখে দেয় বিএনপি। খেলাফত মজলিস বেরিয়ে গেলে এই নামে কোনো অংশকে জোটে রাখবে কিনা, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
২০ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
২ দিন আগে