
জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন।
আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন এ বি এম রুহুল আমিন হাওলাদার। সেখানে তাঁর রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বুধবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে পুনরায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে ভর্তি করেন।
আজ বৃহস্পতিবার রুহুল আমিন হাওলাদারের এনজিওগ্রাম করার কথা রয়েছে। তিনি অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী, জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন তাঁর সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সন্ত্রাসী, যারা আগুন লাগাচ্ছে, যারা বোমাবাজি করছে, তারা বাংলাদেশের...
১৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, গণতন্ত্রে বিরোধী দলের কর্মসূচি পালন ও কথা বলার অধিকার রয়েছে। পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সরকারের সমালোচনা করার অধিকারও তাদের রয়েছে। বিএনপি বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার পক্ষে নয়।
১৯ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার এবং মাঠের রাজনীতিতে সাংগঠনিক সক্ষমতা প্রমাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে তৎপর হয়েছে দলটি।
১ দিন আগে
দুই দিনের সফরে সিলেটে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টায় আকাশপথে সিলেটের...
১ দিন আগে