
সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সালমান রাহাত। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়সহ অন্য নেতারা।
সমাবেশে সালমান রাহাত বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে মব সংস্কৃতি ও নারী-শিশু নিপীড়নের ভয়াবহ ঘটনা বারবার ঘটছে।’
সালমান রাহাত আরও বলেন, অবিলম্বে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে সালমান রাহাত বলেন, এই দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ রাজপথে নামলে পরিবর্তন আসবেই। সরকারের ব্যর্থতার ধারাবাহিকতা চলতে থাকলে গণ-আন্দোলনের মাধ্যমে জনগণই তার জবাব দেবে।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
৮ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১৯ ঘণ্টা আগে