
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সকাল বেলায় ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজ সারা দিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম। যেহেতু এবার দু’টি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমরা আহ্বান জানাব, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।’
বিএনপির দ্বিচারিতা করছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট দিতে বললেও তাঁদের অনেক নেতা কর্মী ‘না’ ভোটের প্রচারণা করছে। এটা তাঁদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে, আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার সম্ভাবনা নেই, বিপুল ভটে জয়ী হবে।
কিছু অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা বাড়িয়েছে বলে জানান এনসিপি মুখপাত্র। তিনি বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকেরা যেন ভোটাধিকার বঞ্চিত না হন। এখনো পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে, আশা করছি সারা দিন ঠিক থাকবে।
জনগণ আনন্দ নিয়ে ভোট দিতে আসছে বলে উল্লেখ করে আসিফ বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণ আনন্দ নিয়ে ভোট দিতে আসছে। মনে হচ্ছে, জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যেটাই হোক, তিনি মেনে নেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
৯ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত অর্থাৎ ১২টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন পরিবেশ শান্ত আছে, ভালো আছে। তবে নির্বাচনে ভোটের টার্ন আউট কম। আরও বেশি হওয়া উচিত ছিল। তবে এখনো হয়নি। তবে এর পরের পরিবেশ কেমন হবে সেটা এখন বলতে পারছি না।
১ ঘণ্টা আগে
এখনো ভোট দেননি ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সবার ভোটাধিকার নিশ্চিত করার পর বিকেলের দিকে নিজের ভোট দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টন...
১ ঘণ্টা আগে
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা রিপোর্ট পেয়েছি—কিছু কিছু জায়গায় দুঃখজনক ঘটনা ঘটেছে। বরিশালের ভোলায় গতকাল আমাদের নেতা-কর্মীদের ওপর ব্যাপক হামলা হয়েছে। আমাদের এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। তারা কাগজপত্র প্রস্তুত করার সময় সংঘাতের সৃষ্টি করা হয়েছে।
২ ঘণ্টা আগে