
এখনো ভোট দেননি ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সবার ভোটাধিকার নিশ্চিত করার পর বিকেলের দিকে নিজের ভোট দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনো ভোট দিইনি। আগে সবার ভোটাধিকার নিশ্চিত করি। বিকালের দিকে হয়তোবা দেব।’
ভোটকেন্দ্রে ধান আর লাঙ্গল একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, ‘পরিস্থিতি হলো, ধান আর লাঙ্গল একাকার হয়ে গিয়েছে। ভেতরে যারা লাঙ্গলের, তাঁরা ডামি হিসেবে ধানের শীষের জন্য কাজ করছেন। শাহজাহানপুরে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। সেটা পরে প্রশাসনের হস্তক্ষেপে আমরা তাঁদের প্রবেশ করাতে পেরেছি। আর বিভিন্ন জায়গায় একদম ভোটকেন্দ্রের মুখোমুখি বুথ ক্যাম্পগুলো (প্রার্থীদের) স্থাপন করা হয়েছে। এটা আসলে খুবই একটা অশনিসংকেত।’
জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘আল্লাহর ওপর ভরসা। যেভাবে আমরা বুলেট বিপ্লব পার করে এসেছি, আজকে একটা ব্যালট রেভুলেশন হবে ১১ দলের পক্ষে। আশা করি, আমরা সরকার গঠন করতে পারব ইনশা আল্লাহ।’
ভোট বর্জন করবেন কি না এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা ১১-দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের (বর্জনের) কোনো পরিকল্পনা নেই। এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। আমরা আশা করি, অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।’
এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘ভেতরে আমি জিজ্ঞেস করলাম, সবাই বলল, আলহামদুলিল্লাহ সুস্থভাবে ভোট গ্রহণ চলছে। আমরা এ পর্যন্ত কোন কাহিনী দেখি নাই। আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, আমাদের যারা এজেন্ট এবং স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, যদি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার কেউ পাঁয়তারা করে, তারপরও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য, নিজেরা এগিয়ে না যাওয়ার জন্য।’
নাসীরুদ্দীন বলেন, ‘আমরা চাই না, আইন কেউ নিজের হাতে তুলে নেয়। এখানে যেহেতু আইন-শৃঙ্খলা বাহিনী আছে, তারাই প্রশাসনের সবকিছু হ্যান্ডেল করুক। আমরা আশা করব যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবে।’

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ...
৯ মিনিট আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ...
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য যতগুলো আসন দরকার, বিএনপি তা পাবে বলেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর বিভিন্ন...
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যেটাই হোক, তিনি মেনে নেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
৩৭ মিনিট আগে