Ajker Patrika

দুপুর পর্যন্ত ভোট পড়ার হার কম, ইঞ্জিনিয়ারিংয়ে ফল মানা হবে না: মির্জা আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দুপুর পর্যন্ত ভোট পড়ার হার কম, ইঞ্জিনিয়ারিংয়ে ফল মানা হবে না: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত অর্থাৎ ১২টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন পরিবেশ শান্ত আছে, ভালো আছে। তবে নির্বাচনে ভোটের টার্ন আউট কম। আরও বেশি হওয়া উচিত ছিল। তবে এখনো হয়নি। তবে এর পরের পরিবেশ কেমন হবে সেটা এখন বলতে পারছি না।

আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুরে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন পাটওয়ারীর এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘ওদের পোলিং এজেন্টই ছিল না। অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেনি তারা। আর ঢুকতে না দেওয়া সেটা তো আমার দোষ না। আমি এখন আসলাম এখানে।’

নির্বাচনী জেতার বিষয়ে ১০০ ভাগ আশাবাদী তিনি। কোনো ইঞ্জিনিয়ারিং এর ফল মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত