
সারা দেশে নির্বাচনী প্রচারণায় নারী নেতা-কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এরই প্রতিবাদে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ পালন করবে দলটির মহিলা বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীতে প্রথমবারের মতো নারী নেতা-কর্মীদের একটি বিশাল জমায়েত করার পরিকল্পনা হাতে নিয়েছে দলটি।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশজুড়ে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা বিএনপির পক্ষ থেকে হামলা, হেনস্তা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে মহিলা বিভাগের ব্যানারে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
তাহের বলেন, জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাবেন। যদি নির্বাচন কমিশন ও সরকার এতে কর্ণপাত না করে, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১ দলীয় নির্বাচনী ঐক্যও এ নিয়ে মাঠে নামবে।
রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিয়ে আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে নায়েবে আমির দাবি করেন, একমাত্র জামায়াতই ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্বের শর্ত পূরণ করতে পেরেছে। অথচ প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে নারীদের গুরুত্ব কম।
জামায়াতের এই নায়েবে আমির আরও বলেন, দেশে জামায়াতের নারী সমর্থক বেশি হওয়ায় তাঁদের ভোটও বেশি। নারীরা শান্তিপ্রিয় এবং তাঁরা উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না বলেই জামায়াতকে বেছে নেন।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের নারী কর্মীদের সক্রিয়তা দেখে প্রতিপক্ষরা ভীত হয়ে পড়েছে। মহিলাদের কর্মকাণ্ড প্রতিপক্ষের প্রচারণাকে ছাড়িয়ে যাচ্ছে দেখেই এই আক্রমণ চালানো হচ্ছে।’
জামায়াতের এই নায়েবে আমির বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। তবে দুঃখজনকভাবে যাঁরা নারীদের অধিকার ও স্বাধীনতার বিষয়ে বেশি বেশি চিৎকার করেন, তাঁরাই এখন শুধু রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা করছেন। জামায়াতকে ভোট দিলে জিহ্বা কেটে রাখা, হাত কেটে রাখার হুমকি দিচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব হামলার সঙ্গে বিএনপির লোকজন জড়িত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমানসহ অন্য নেতারা।

সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দল
১২ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১৩ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
১৪ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
১৪ ঘণ্টা আগে