
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির আট নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে নোয়াখালীতে গত রোববার মধ্যরাতে ঝটিকা মিছিল ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়ও ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে নেতা-কর্মীরা পকেট থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা স্টিকার বের করে একটি ফুলের তোড়ায় বসিয়ে দেন। শ্রদ্ধা নিবেদন শেষে তোড়া থেকে তাঁরা আবার স্টিকারটি তুলে নিয়ে যান। ঢাকার ধামরাই উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আরেকটি ফুলের তোড়া নিয়ে আরও কিছু ব্যক্তি শ্রদ্ধাঞ্জলি দেন। সেখানে ‘মহান বিজয় দিবস, শ্রদ্ধাঞ্জলি, শেখ হাসিনা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ছিল বলে জানা গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কারও নাম-পরিচয় জানাননি।
এ ছাড়া নোয়াখালী জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী, বেগমগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনটি।
অপরদিকে বিজয় দিবসে ছাত্রলীগের মিছিল ও দেয়াল লিখনের প্রতিবাদে জামালপুর শহরে সড়ক অবরোধ করে মিছিল হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে হাসপাতালে দেখতে গেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে নাহিদ জানান, তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত এখনই জানাতে চান না দলটির নীতিনির্ধারকেরা। আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের বিষয়।
৪ ঘণ্টা আগে
জাতীয় ঐকমত্য ও গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সংসদের ছয় মাসেও এ পরিষদ গঠন না হওয়া এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আইন প্রণয়নের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে...
৪ ঘণ্টা আগে