
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ইনু তথ্যমন্ত্রী থাকার সময় হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। ওই রাতে ইসলামিক টেলিভিশনের অফিসে ভাঙচুরও করা হয়। শেখ হাসিনার পুরো আমলে ওই দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ ছিল।
আমিনুল ইসলাম আরও বলেন, তথ্যমন্ত্রী হিসেবে হাসানুল হক ইনু শাপলা চত্বরের হত্যাকাণ্ড গোপন করার জন্য ও আলামত নষ্ট করার জন্য দুটি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেন। ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ইনুর বিরুদ্ধে যে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে তিনি এই মামলায় আসামি হতে পারেন।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত মঙ্গলবার ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাঁর সাজা যথাযথ না হওয়ায় আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে হাসপাতালে দেখতে গেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে নাহিদ জানান, তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৭ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত এখনই জানাতে চান না দলটির নীতিনির্ধারকেরা। আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
১০ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের বিষয়।
১১ ঘণ্টা আগে
জাতীয় ঐকমত্য ও গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সংসদের ছয় মাসেও এ পরিষদ গঠন না হওয়া এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আইন প্রণয়নের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে...
১১ ঘণ্টা আগে