জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণ, বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ধারাবাহিক লড়াই ও বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপনে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক এই বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতে গতকাল ১ জুলাই বুধবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী এই আয়োজনের সূচনা করা হয়েছে। এরপর আগামী ১৫ জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম ও রংপুর বিভাগে একযোগে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দুই বিভাগের অন্তর্গত সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেবেন। একই দিন চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় পৃথক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এরপর ১৮ জুলাই শনিবার ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি এবং ২০ জুলাই সোমবার গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল অবদান নিয়ে আরেকটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২১ জুলাই মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলির ওপর ‘প্রতীকী জুলাই’ শিরোনামে একটি বিশেষ লাইভ পারফরম্যান্স প্রদর্শিত হবে। একই দিন ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলো নিয়ে চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।
২২ জুলাই বুধবার জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং দেশের সব স্তরের প্রশাসনিক ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
২৪ ও ২৫ জুলাই শুক্রবার ও শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশজুড়ে সকল শহীদদের কবর জিয়ারত করা হবে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
পরিশেষে, আগামী ৩ আগস্ট সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে এক বিশাল ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু চুক্তি নবায়ন না করে নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন
৯ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানের এক চূড়ান্ত ফলাফলই হাসিনার ভীত শৃগালের মতো দেশ থেকে পলায়ন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না।
১১ ঘণ্টা আগে
পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা প্রশ্ন করেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ —এ ধরনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
জামায়াত জানিয়েছে, তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন শফিকুর রহমান। আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
১৮ ঘণ্টা আগে