
রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রসঙ্গ টেনে মাহফুজ লিখেছেন, ‘আজকে হাসনাতের সংসদে “আকুতি” দেখে মনে পড়ল, রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য ৪-৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি। তাঁদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি।’
একটি রাজনৈতিক দলের চাপে বা সিদ্ধান্তে উপদেষ্টারা তাঁকে সহযোগিতা করেননি বলে দাবি করেন মাহফুজ। তিনি লিখেছেন, ‘এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে/সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন, এলাকায় মুখ দেখাতে পারবেন না। আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ! খোদা তাঁদের মঙ্গল করুন।’
ফেসবুক পোস্টে মাহফুজ বলেন, ‘আমি যেই মাদ্রাসায় ৮ বছর পড়েছি, যে মাদ্রাসা আমার বাবা ১৫ বছর পরিচালনা করেছেন, সেই মাদ্রাসাও এমপিওভুক্ত হয়নি। কারণ, একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম।’
মাহফুজ আলম লিখেছেন, ‘আমি তো “অযোগ্য” উপদেষ্টাই বটে! আর সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা পায় যে হাসি!’

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১২ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৫ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৬ ঘণ্টা আগে