
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে, যা বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়ে ভারতের সংবিধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও ভারত সরকার তা আমলে নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
বিজিবি, আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে একাধিকবার পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা যত দূর জেনেছি, এ বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পায়নি।’
বাংলাদেশের জনগণ কোনো অবস্থায়ই বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। তিনি ভারতকে সীমান্তে এ ধরনের কার্যক্রম বন্ধ করে প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভারতীয় ‘আগ্রাসী তৎপরতার’ বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৭ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১০ ঘণ্টা আগে