
বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এ ধরনের নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ জুন) মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় কাদের এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
কাদের বলেন, শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।
জাপা নেতা আরও বলেন, এমন নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলেন। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না।
জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া ভারত সরকারের ‘বিবেচনাহীন কর্মকাণ্ড’ বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ৫ আগস্ট দেশের ইতিহাসের এক গৌরবময় দিনে বিদ্বেষ ছড়ানোর সুযোগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লি...
১ ঘণ্টা আগে
শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং অডিও কলের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের একটি ‘দুরভিসন্ধিমূলক পদক্ষেপ’। আখতারের দাবি, বাংলাদেশে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মুজিববাদের রাজনীতির ইতি ঘটেছে।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং সন্ত্রাস, মব সহিংসতা, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন ও রাজনৈতিক সংঘর্ষ বেড়ে জননিরাপত্তাহীনতা আরও প্রকট হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে