
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘আজকে আমাদের দলের সঙ্গে জনগণের সেতুবন্ধন রচনা করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন রচনা করব। দল আমাদের সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে এই সরকারকে সহযোগিতা করব।’
দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অনেক অন্যায়-অত্যাচার করা হয়েছিল। তারপরও কিন্তু তিনি তাঁর বক্তব্যে হিংসার কোনো বহিঃপ্রকাশ ঘটাননি। আমাদের প্রধানমন্ত্রীর ওপরেও অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দলকে বা অন্য কাউকে অবজ্ঞা করে কোনো কথা বলেননি। এটি তাঁর একটি মহৎ গুণ। জনগণ তাঁকে বিশ্বাস করেছে।’
ডোনার আরও বলেন, ‘দেশে কিছু সমস্যা আছে, বিদ্যুৎ এবং গ্যাসের। এটার জন্য উনি চেষ্টা করছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুল করে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৮ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে। এটা কতদিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে—আপনাদের, আমাদের...
১ দিন আগে
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষাসহ বেশ কিছু ভালো নীতি ও সুপারিশ ছিল। এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
১ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পূর্বঘোষিত দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এসব লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।
১ দিন আগে