
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট বা দলে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন তিনি।
আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে দলগুলো সংরক্ষিত আসনে জোটগতভাবে নাকি স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে—তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে বলা হয়।
ইসির চিঠির জবাবে রুমিন ফারহানা কমিশনকে জানিয়েছেন, তিনি এই নির্বাচনে কোনো জোটে যোগ দেবেন না। এর ফলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তিনি কেবল একজন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো নির্দিষ্ট জোট বা দলের পক্ষে প্রার্থী মনোনয়নে তিনি যুক্ত থাকবেন না।
ইসি কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী, সংসদে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। যেসব দল বা জোটের সংসদে সদস্যসংখ্যা বেশি, তারা আনুপাতিক হারে বেশি সংরক্ষিত আসন পেয়ে থাকে। বর্তমানে নির্বাচন কমিশন সেই আনুপাতিক হার নির্ধারণ এবং ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা চাইলে কোনো জোটে যোগ দিয়ে তাঁদের ভোট ওই জোটের অনুকূলে দিতে পারেন, যা জোটের আসনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। রুমিন ফারহানা সেই সুযোগ না নিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুরে হযরত শাহ আলীর (র.) মাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে কতিপয় মহলের ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২০ ঘণ্টা আগে
‘দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে আপনারা (সরকার) সংস্কার করবেন, আপনারা বিচার করবেন, নিজের স্টাইলে বিচার আর নির্বাচন করবেন, এটা কত দিন টিকবে জানি না। বাংলাদেশের ইতিহাসে সকলকে বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে, সেটা কোনো দিন টিকে নাই। দেশের মানুষ, সকলকে মিলে যদি অ্যামেন্ডমেন্ট (সংশোধনী) না করতে...
১ দিন আগে
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৬ মে) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায়...
১ দিন আগে
অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে ‘মব’ শব্দের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এভাবে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার দায় এড়াতে পারবে না। কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক...
১ দিন আগে