
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘কতটা দেউলিয়া, উগ্র মানসিকতার এবং কতটা রাজনৈতিক-কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলতে পারে একটা দল। বয়কটের নামে তারা (বিএনপি) আমাদের বাজারব্যবস্থাকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে।’
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমাদের ক্ষতি করেছে বেশি।’
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘৬৮ বছরের সীমান্ত সমস্যা নিরসনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে (আওয়ামী লীগ সরকার)। ছিটমহল এমন জটিল বিষয়, এর সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে হয়েছে—এমন নজির খুব কম। কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। সম্পর্ক ভালো থাকায় আলাপ-আলোচনার মাধ্যমে ছিটমহল-সীমান্ত চুক্তি বাস্তবায়নের কাজটা তো করছি।’
সম্পর্ক ভালো থাকলে সব সমস্যার সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিস্তা-ফেনী নদীসহ যেগুলো এখনো সমাধান হয়নি, কিন্তু সম্পর্ক ভালো থাকায় (সেগুলোর বিষয়ে) ইতিবাচক অগ্রগতি আছে। সম্পর্ক ভালো থাকলে সমাধান সম্ভব, এটা এর মধ্যে প্রমাণিত হয়েছে।’
বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘একজন নেতা নিজের চাদর ছুড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে। এটা কতটা অবাস্তব, এটা করে কি সম্ভব? আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটা বড় অংশ ভারত থেকে আসে। এর সুবিধাও আছে, এতে পরিবহন খরচ অনেক কম হয়।’
২৫ মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করব। (আওয়ামী লীগের) মহানগর উত্তর-দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের যে জেনোসাইড, এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি আরও জোরদার করব। সে জন্য প্রোগ্রামটি বাইরে করব।’

দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার অংশ হিসেবে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দুই দিন আগে একটি মসজিদ পরিদর্শনে গিয়ে জানা গেল, সেখানে ইমামের বেতন ৪ হাজার টাকা। অথচ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের বড় বড় ভবন নির্মাণে বরাদ্দ হলেও শিক্ষকদের বেতন ৭-৮ হাজার টাকা—এটি গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ টিকবে কি টিকবে না, এটা নির্ভর করে শিক্ষার ওপর...
১৩ ঘণ্টা আগে
‘এই ৫৫ বছরে জনগণ যে উদ্দেশ্যে আন্দোলন-সংগ্রাম করল, সেটা হলো না আর স্টিয়ারিংয়ে বসে গেল জালেমরা, ধোঁকাবাজেরা। যাদের ভেতরে নৈতিকতা নাই, আদর্শ নাই, যাদের ভেতরে আমাদের শিক্ষকদের প্রাণের দাবি উপলব্ধি করার মতো অবস্থান নাই। আপনারা এখানে ১৩ দফা দাবি পেশ করেছেন। আমি বলব, ১৩-১৪ দফা লাগবে না...
১৭ ঘণ্টা আগে
‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোগা হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’
১৮ ঘণ্টা আগে