
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তিনি এই আবেদনপত্র আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে জমা দেন বলে জানিয়েছেন। আবেদনপত্র গ্রহণ করার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের একটি সূত্র।
আবেদনপত্রে মুরাদ হাসান উল্লেখ করেছেন, তাঁর বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। আওয়ামী লীগের দলীয় সব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন তিনি। আওয়ামী লীগের সভাপতির সম্মানহানি হয় এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে না করারও দৃঢ় অঙ্গীকার করেছেন মুরাদ হাসান।
এ ব্যাপারে জানতে চাইলে মুরাদ হাসান আজকের পত্রিকা’কে বলেন, ‘বিভিন্ন সময়ে যাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমাদের দলীয় কার্যালয় থেকে মৌখিকভাবে তাদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। লিখিত কোনো কাগজ পাইনি। আমি আবেদনপত্র জমা দিয়েছি।’
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। একজন চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। একই দিন তাঁকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নির্বাচনী এলাকা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য থেকেও অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া জন্মস্থান আওনা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
দল থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে নির্বাচনী এলাকায় দলীয় কোনো কর্মকাণ্ডে মুরাদ হাসানকে রাখা হয়নি। গত ২৫ সেপ্টেম্বর সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনেও তাঁকে ডাকা হয়নি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে ১১ অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর...
১৩ ঘণ্টা আগে
শুধু মিছিল ও স্লোগান দেওয়াই ছাত্ররাজনীতির কাজ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুফিসাধক হাসান বসরির একটি উক্তি স্মরণ করে তিনি বলেন, অন্তরের যত্ন নিলে বাহ্যিক সত্তাও সুন্দর হয়ে ওঠে...
১৩ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।
২ দিন আগে