
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা-পুলিশকে। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদের বাসায় যায়।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ধানমন্ডি থানার ডিউটি অফিসার বলেন, ‘৯৯৯-তে কল আসার পর ঘটনাস্থলে ওসি ইকরাম আলী মিয়া ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম স্যার গেছেন। তাঁরা ঘটনার বিষয়ে কিছু জানাননি।’
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ বাসায় গিয়েছিল। সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী এখন থানায় অবস্থান করছেন। তিনি সাধারণ ডায়েরি করবেন। সেখানে কী কী অভিযোগ করেন, সেটা দেখে বিস্তারিত বলা যাবে।’
অভিযোগের বিষয়ে জানতে সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন:

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬