
অন্তর্বর্তী সরকারের প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা না হলে তাদের তালিকা প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সঙ্গে এখনো রয়েছেন। আগের মতোই দুর্নীতি করে যাচ্ছেন তাঁরা।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিএনপির এই নেতা।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের এক সংগঠনের সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘এ সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসরেরা দাপটের সঙ্গে রয়ে গেছে। কারা ফ্যাসিবাদের দোসর, কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা তা জানি। সুতরাং, সাবধান হয়ে যান। আমাদের যাতে সেই তালিকা দিতে না হয়।’
‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালনের সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হলে বিএনপি সত্যি সত্যি তাদের তালিকা প্রকাশ করবে। ফ্যাসিবাদের দোসরেরা প্রশাসনের কোথায়, কোন পর্যায়ে রয়েছেন, সেই শ্বেতপত্র প্রকাশ করব আমরা।’
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড জনগণকে হতাশা করছে বলেও এ সময় মন্তব্য করেন আলাল।
তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম কমেনি। গ্যাসসংকট বেড়েছে। লোডশেডিং বেড়েছে। পানি সরবরাহ আগের মতো নিরবচ্ছিন্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনাও ঠিকমতো হচ্ছে না। অন্তর্বর্তী সরকার পদে পদে দেশের মানুষকে হতাশ করছে। ১০ মাস প্রায় শেষ হওয়ার পথে। এখন পর্যন্ত জনগণকে তেমন কিছু করে দেখাতে পারেনি তারা।’
নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললেই উপদেষ্টা পরিষদ গোসসা করে। গোসসা করা তো ঠিক নয়। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন-তখন যেতে পারে। যখন-তখন কৈফিয়ত চাইতে পারে।
‘কিন্তু উপদেষ্টা পরিষদের কাছে যাওয়ার সেই সুযোগ নেই। যেটুকু আছে, সেখানেও দেয়াল তৈরি করে রেখেছে স্বৈরাচারের দোসরেরা।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১৩ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১৪ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১৯ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
১ দিন আগে