
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহকারী একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আব্দুল হান্নান।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় এ সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
সাধারণ ডায়েরিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা ৩ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান, তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জি এম কাদের সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) পাঠিয়ে একটি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন।’
কে বা কারা এবং কেন হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক হুমকির ঘটনা ঘটেছে। কে বা কারা দিয়েছে, তাকে শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে ১১ অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর...
৫ ঘণ্টা আগে
শুধু মিছিল ও স্লোগান দেওয়াই ছাত্ররাজনীতির কাজ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুফিসাধক হাসান বসরির একটি উক্তি স্মরণ করে তিনি বলেন, অন্তরের যত্ন নিলে বাহ্যিক সত্তাও সুন্দর হয়ে ওঠে...
৫ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।
১ দিন আগে