ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর এবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শামা ওবায়েদ আজকের পত্রিকাকে জানান, দলের কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবেই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ব্রেডলির সঙ্গে বসেছে বিএনপি। বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে শামা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি (ব্রেডলি) আমাদের কাছে জানতে চেয়েছেন। তাঁর জিজ্ঞাসার বিপরীতে বিএনপির পক্ষ থেকে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে। দেশে এখন যা ঘটছে, বিরোধী দলের নেতা-কর্মীরা যে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, সে সম্পর্কে তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে বিশেষ কোন আলোচনা হয়নি।’
এর আগে গত বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাত করে বিএনপির একটি প্রতিনিধি দল।

সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন পাস হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান বলেছেন, অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাং
৫ মিনিট আগে
জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন।’ বিরোধীদলীয় নেতা ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, রাজনৈতিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সংস্কার...
২ ঘণ্টা আগে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
৫ ঘণ্টা আগে