
কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামীকাল বৃহস্পতিবারের এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছ রাজনৈতিক জোটটি।
আজ বুধবার (১৭ জুলাই) রাতে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজামান রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্র হত্যার বিচার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকা আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানায় বাম গণতান্ত্রিক জোট। আগামীকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে সারাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, নারীসহ সর্বস্তরের গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জোটটির নেতৃবৃন্দ।
জোট থেকে এই আহ্বান জানানো নেতারা হলেন—বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
১ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বা জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে দেশের বিভিন্ন জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন। এতে প্রমাণ হয়, বন্দর ইস্যু এখন আর শুধু চট্টগ্রামের...
৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
৫ ঘণ্টা আগে