Ajker Patrika

মানিক মিয়ায় ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫০
মানিক মিয়ায় ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিরোধী দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসনসহ আট দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই সমাবেশ শুরু হয়।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

১১ দলের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা।

উদ্বোধনী সমাবেশ শেষে রংপুর অভিমুখে যাত্রা করবে লংমার্চ। পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং সবশেষে রংপুর জিলা স্কুলের মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত