
তারেক রহমানের নিজেকেই তাঁর যাওয়ার রাস্তা বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই সরকারের যেখানে দায়িত্ব ছিল মানবাধিকারের সুরক্ষা দেওয়ার, তারা মানবাধিকার হরণ করার সকল ধরনের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণ করেছে যে সকল আইন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে, বর্তমান সরকারও ঠিক একই আইন এবং প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা শুরু করছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আমরা লড়াই করেছিলাম মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য; আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে। ফলে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, অতীতে তাদের স্থান হয়েছে ইতিহাসের ডাস্টবিনে।
এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে—তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন? তিনি কি হেলিকপ্টারে করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সরাসরি ক্ষমতা থেকে পদত্যাগ করবেন? আমরা জানি এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিল, ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।
সারা দেশে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির নেতা কর্মী এবং সেখানে যোগ দিয়েছে সিটি করপোরেশন, বিভিন্ন জায়গায় এই ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।
লংমার্চের দফা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি সকল দফা কোথায় এসে ঠেকবে—এক দফায় এসে ঠেকবে। সেটার জন্য প্রস্তুত হন।

কর্নেল অলি বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের জনগণের যে সমস্যা সেই সমস্যার সমাধান চাই।
১৮ মিনিট আগে
সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় নেমেছি।’
২৩ মিনিট আগে
দেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেন! অথচ এটি অনেকটাই প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা। প্রয়োজন সময়মতো ঝুঁকি শনাক্ত ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
১ ঘণ্টা আগে
জামায়াত আমির বলেন, ‘আজকে আমাদের আট দফা দাবি। মনে রাখবেন, এটা ৯ দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।’
২ ঘণ্টা আগে