Ajker Patrika

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল
এনসিপির বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আজ মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পুরান ঢাকার মাহুতটুলিতে তারা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন হয়ে বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়ার বলেন, পুরান ঢাকাবাসীসহ সাধারণ মানুষ শেখ হাসিনার বিচার দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন। জনগণের সেই সমর্থন ও ভালোবাসাকে সম্মান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করেছে।

শাহরিয়ার বলেন, ঢাকার দক্ষিণাঞ্চলের প্রতিটি এলাকায় এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে আওয়ামী লীগের বিচার দাবিতে সম্পৃক্ত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার বলেন, দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে এনসিপিসহ গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বিক্ষোভ মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ এবং ছাত্রশক্তির নেতাকর্মীরা অংশ নেন। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত