
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি অংশগ্রহণ নাও করতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার কথা জানান।
জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আশঙ্কা আছে, আমাদের দলের অনেকেরই আশঙ্কা আছে। দেশের জনগণের মাঝেও এটা নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু এটা চূড়ান্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না।’
তিনি বলেন, ‘ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব। বয়কট করা, ওয়াকআউট করা এসব বিষয় গণতান্ত্রিক নির্বাচনের সব জায়গাতেই আছে। কী হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, হলেও হতে পারে। তারা সরে যাবে এ ব্যাপারে এই মুহূর্তে আমি কী করে বলব? এই মুহূর্তে বলতে পারছি না।’
স্বতন্ত্র প্রার্থী নিয়ে জোটের শরিকদের আপত্তি এবং দলীয় প্রার্থীদের অস্বস্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।’
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের। তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণেই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে। দেশকে খাটো করতে বিদেশিদের কাছে বদনাম করে কিছু লোক ও বিএনপির মতো কিছু দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের এ অর্জন সারা দুনিয়ায় প্রশংসিত। উন্নয়ন সমৃদ্ধির পথে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেকে এগিয়ে গেছে। এ দেশের কিছু লোক আছে তাদের প্রশংসা করতে সংকীর্ণ থাকে, তারা দেশকে ছোট করার জন্য সব সময় বিদেশিদের কাছে দেশের বদনাম করে।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
৯ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১০ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
১২ ঘণ্টা আগে