নেত্রকোনা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কৃষকদের সুরক্ষায় জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এনসিপির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহু এলাকায় কৃষকেরা পানিবন্দী অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোচ্ছে না। অনেক পাকা ধান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে এনসিপি আরও উল্লেখ করে, বিদ্যমান শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম ও একমাত্র ফসল প্রকৃতির বিরূপতা এবং ব্যবস্থাপনার ঘাটতির চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এই প্রেক্ষাপটে সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে দলটি। দাবিগুলো হলো জরুরি ভিত্তিতে হাওরাঞ্চলে পর্যাপ্ত কম্বাইন হারভেস্টার সরবরাহ ও ধান কাটার শ্রমিক নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, ফসল রক্ষা বাঁধ দ্রুত মেরামত ও শক্তিশালী করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ; পাশাপাশি সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাওরাঞ্চলের কৃষকেরা দেশের খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। এই সংকটকালে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে তা জাতীয় খাদ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন:

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির বিপরীতে প্রশ্ন তুলে দলটির সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’ আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে
৩ ঘণ্টা আগে
চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
১ দিন আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
১ দিন আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
২ দিন আগে