
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে স্বেচ্ছাসেবক ও কৃষকভিত্তিক দুটি নতুন সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছে। দলটি জানিয়েছে ‘জাতীয় স্বেচ্ছাসেবকশক্তি’ ও ‘জাতীয় কৃষকশক্তি’ নামে দুটি সংগঠনের কাজ ইতিমধ্যে শুরু করেছে তারা। এ লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে দলের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনকে আহ্বায়ক কমিটি প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
গতকাল মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দলের নেতারা জানান, জাতীয় স্বেচ্ছাসেবকশক্তি ও জাতীয় কৃষকশক্তি নামে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা, সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং স্বেচ্ছাসেবী ও কৃষক শ্রেণির অংশগ্রহণ আরও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে।
তাঁরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং কৃষক-সংশ্লিষ্ট ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা রাখতে আলাদা এই সংগঠন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এনসিপির। বিশেষ করে কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত জনগোষ্ঠীকে সংগঠনের আওতায় আনা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
১২ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে