
গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশন (ইসি) এর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব না।
আজ সোমবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অভিযোগ করেন।
পক্ষপাতদুষ্ট নির্বাচনের দায় অন্তর্বর্তী সরকারের ওপরে পড়বে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন, তা আমরা মাঠে দেখছি না। ইসির পক্ষপাতদুষ্ট আচরণ নির্বাচনকে প্রভাবিত করবে। এমন নির্বাচন হলে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপরে পড়বে।’
দ্বৈত নাগরিক ও ঋণখেলাপির প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ইসি বিএনপির চাপে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি কোন দলের, সেটা বিষয় না; আইনের প্রয়োগ যাতে সুষ্ঠু হয়। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। ইসিকে কোনো দল বা শক্তির সামনে নতজানু না হওয়ার আহ্বান জানাই।’
ইসি একটা দলের চাপে পড়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘একটা দলের চাপে পড়ে আইনের অবস্থান থেকে সরে এসে তাদের বৈধতা দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে ইসি। আইনি লড়াইয়েও বাধার চেষ্টা আছে। আমাদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো আমাকেই শোকজ দেওয়া হলো।’
মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি না, সে প্রশ্ন তৈরি হয়েছে। ইসি এমন আচরণ অব্যাহত রাখলে আমরা মাঠে নামতে বাধ্য হব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন ও আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

দীর্ঘদিন পরে যৌথ সভা ডেকেছে বিএনপি। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছু ছিন্নভিন্ন করে দেওয়া হবে। সবাইকে আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
৬ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে রাজপথ ও সংসদ একাকার হয়ে যাবে। তিনি বলেছেন, জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের প্রয়োজনে এই পথ বেছে নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর বিডিহলের মিলনায়তনে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও, তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকায়েছে।
৬ ঘণ্টা আগে