Ajker Patrika

সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১: ৪১
সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আমন্ত্রণ পেলেও যোগ দেয়নি জাতীয় পার্টি। কারণ হিসেবে দলটি বলেছে, সংলাপে একসঙ্গে অনেকগুলো দলকে ডাকা হয়েছে। ফলে সংলাপ ফলপ্রসূ হবে না।

নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজ রোববার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়। প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে না বিরোধ দল জামায়াতে ইসলামীও।

সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাওয়ার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘এ সংলাপে যেহেতু অনেকগুলো দলকে একসঙ্গে ডাকা হবে, তাই ফলপ্রসূ সংলাপ হবে না। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এ সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়, সেটা অন্যরা শোনে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ওয়ান টু ওয়ান সংলাপ হলে অনেকটা ফলপ্রসূ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত