Ajker Patrika

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা
আলমগীর হোসাইন তালুকদার। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

আজ শনিবার সকালে চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ উপস্থিত ছিলেন।

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত