
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও প্রার্থীদের সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ দেখা গেল ঠাকুরগাঁওয়ে। জেলায় বিএনপি প্রার্থী ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন একসঙ্গে জানাজায় অংশ নিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরে আলম চৌধুরীর জানাজায় এই ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধ ছাড়িয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাশাপাশি দাঁড়ানোর ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা এই ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ার ইঙ্গিত বলে মনে করছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সালান্দর উচ্চবিদ্যালয় মাঠে নুরে আলম চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁরা পরে স্মৃতিচারণা করে বক্তব্য দেন। জানাজায় স্থানীয় নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ভিড় ছিল।
উল্লেখ্য, নুরে আলম চৌধুরী ৯০ বছর বয়সে স্ট্রোকজনিত কারণে গতকাল শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। তিনি সালান্দর উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নুরে আলমের জানাজায় প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের একসঙ্গে দেখে অনেকেই অবাক হয়েছেন এবং এটিকে দেশের রাজনীতির জন্য একটি ভালো লক্ষণ বলে অভিহিত করেছেন।
সালান্দর এলাকার সাবেক শিক্ষক আব্দুল হাকিম (৬৫) বলেন, ‘আমাদের এলাকায় রাজনীতি সব সময় উত্তপ্ত থাকে, বিশেষ করে নির্বাচনের সময়। কিন্তু মির্জা ফখরুল সাহেব এবং দেলাওয়ার সাহেবকে একই জানাজায় দেখে মনে হলো, রাজনীতিতে শুধু বিভেদ নয়, মানবিকতারও জায়গা আছে। এমন পরিবেশ যদি স্থায়ী হয়, তাহলে দেশের রাজনীতি আরও সুস্থ হয়ে উঠবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
১২ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
৩ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৭ ঘণ্টা আগে