জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মাঝেমধ্যে এ নিয়ে বেশ সরব হয় একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে এ বিষয়ে বিএনপি যেন এবার বেশ নীরব।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে ফখরুল প্রথমে বলেন, ‘নো কমেন্টস’। পরক্ষণে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট (আলোচনা ঘোরানো) করবেন না, ধন্যবাদ।’
বিষয়টি নিয়ে দলের নেতারা নানা সময়ে কথা বললেও এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো আলোচনা করিনি। আলোচনার পর দলের অবস্থান তুলে ধরা যাবে।’
এদিকে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে, তাতে বিএনপির আপত্তি না থাকার কথা বলেছেন দলটির কেউ কেউ। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।’
যদিও গত ৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার দাবি করছি।’

ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, এটিকে বাণিজ্য চুক্তি বলা যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা...
১০ ঘণ্টা আগে
‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে...
১২ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ হয়েছে সংসদ ভবনে। বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
১৫ ঘণ্টা আগে