Ajker Patrika

জোড়া গোলে রাঙালেন মেসি-এমবাপ্পে-হালান্ড, নকআউটে আর্জেন্টিনা-ফ্রান্স

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড—একজনের যেখানে শেষ, অপরজনের সেখানে শুরু। প্রত্যেকেই জোড়া গোল করেছেন। যেখানে ডালাসে গত রাতে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা নকআউট পর্বের টিকিট কেটেছে। আর্জেন্টিনার পাশাপাশি শেষ বত্রিশে উঠেছে ফ্রান্স ও নরওয়ে। ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের রাতে এমবাপ্পের দল ৩-০ গোলে হারিয়েছে ইরাককে। আর নিউইয়র্কে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে নরওয়ে।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১: ১৪
বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ গোলের পাঁচটিই করেছেন লিওনেল মেসি। গত রাতে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছেন। ম্যাচ শেষে এভাবেই হাত নেড়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ছবি: এএফপি

পেনাল্টি মিসের পর জাদুকরি দুই গোল করেছেন লিওনেল মেসি। ৩৮ মিনিটে জাদুকরি গোল করতেই ডালাসের গ্যালারিতে শুরু বাঁধভাঙা উদ্‌যাপন। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে চোখধাঁধানো গোল করেছেন। মেসির সঙ্গে উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি। ছবি: এএফপি

ডালাসে গতকাল জোড়া গোলে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন মেসি। মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল ছাপিয়ে ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ড এখন মেসির। বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ ম্যাচ জয়ের কীর্তিও মেসির। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। ছবি: এএফপি

জোড়া গোল করা এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফিলাডেলফিয়ায় গত রাতে বজ্রঝড়ের কবলে পড়া ফ্রান্স-ইরাক ম্যাচেও আলো ছড়িয়েছেন তিনি। বজ্রঝড়ের আগে ও পরে ইরাকের জালে বল জড়িয়েছেন ফরাসি তারকা। তাঁর হাসিমুখই বলে দিচ্ছে সবকিছু। ছবি: এএফপি

ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ বত্রিশের টিকিট কেটেছে ফ্রান্স। জয়ের পর এমবাপ্পে ও তাঁর সতীর্থরা এভাবেই দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। ছবি: এএফপি

৯০ মিনিট খেলানোর পর কিলিয়ান এমবাপ্পেকে উঠিয়ে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পেকে পিঠ চাপড়ে এভাবেই অভিনন্দন জানিয়েছেন দেশম। ছবি: এএফপি

ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। ইরাকের পর আজ সেনেগালের বিপক্ষেও করেছেন জোড়া গোল। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে করে ফেলেছেন ৪ গোল। ছবি: এএফপি

নিউইয়র্কে নরওয়ে-সেনেগাল ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় শেষ হাসি হেসেছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জিতে নকআউট পর্বের টিকিট কেটেছে ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নরওয়ে। ছবি: এএফপি

না ফেরার দেশে দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন সাড়ে পাঁচ বছর আগে। তবে ভক্ত-সমর্থকদের হৃদয়ে তিনি চির অমর। গতকাল ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মেসি-ম্যারাডোনার কাপে চুমু দেওয়ার ছবি নিয়ে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা এভাবেই এসেছেন। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত