ভোরের স্নিগ্ধতায় বরেন্দ্র অঞ্চলে জমিতে নেমে পড়েছেন কৃষক। ফুলকপি ও ভুট্টাখেতে সেচ দেওয়ার পাশাপাশি কোদাল দিয়ে মাটি ও ফসলের নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবিটি সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ
প্রকৃতিতে হিমেল হাওয়ার ছোঁয়া লাগতেই শুরু হয়েছে রস সংগ্রহের তোড়জোড়। কুয়াশাচ্ছন্ন সকালে খেজুর গাছের বুক চিরে অমৃত রসের আশায় পরম যত্নে হাঁড়ি বসাচ্ছেন গাছি মো. ইরফান আলী। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন এলাকা থেকে ধারণ করা দৃশ্য। ছবি: মিলন শেখ
শীতের আমেজ আর সকালের শিশিরভেজা পাতার ফাঁকে গাছে গাছে উঁকি দিচ্ছে আম্রমুকুল। ঋতুর পালাবদলের এই স্নিগ্ধ রূপ এক অন্যরকম ভালো লাগার অনুভূতি জাগায়। সম্প্রতি রাজশাহী কোটড় আমবাগান থেকে ক্যামেরাবন্দী করা। ছবি: মিলন শেখ