নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো দুঃখজনক আরও একটি ঘটনা ঘটল কুষ্টিয়ার দৌলতপুরে। মোবাইল ফোন চুরির অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পেটানোহয়েছে। তাতে ছেলেটির একটি পা ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় ছেলেটি এখন আছে কুষ্টিয়া সদর হাসপাতালে।
যত যুক্তিই দেওয়া হোক, সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কী এক সময় এল, যখন চোর সন্দেহে কাউকে ধরা হলেই বেধড়ক পেটানো হচ্ছে। অভিযোগ যাচাই করার আগেই যেভাবে তাকে মারধর করা হচ্ছে, তা কোনো সভ্য সমাজের পরিচায়ক নয়। কাউকে মারধর করে খুন করে ফেলা হচ্ছে, কেউ মুমূর্ষু অবস্থায় বেঁচে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অভিযোগ যাচাই করে যদি চুরির প্রমাণও পাওয়া যায়, তাহলেও তো চোরকে মারপিট করার অধিকার নেই কারও। আদালতে সোপর্দ করার পর বিচারের ভার থাকবে বিচারকের ওপর—এটাই সভ্য সমাজের রীতি। যারা নৃশংসভাবে চোরকে মারছে, তারা প্রত্যেকেই অন্যায়কারী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি।
এই তো কিছুদিন আগে পিঠে ইটের পরে ইট তুলে দেওয়া একজনকে চোখের সামনে মরে যেতে দেখল হামলাকারীরা। একটি জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলার পরও কোনো ধরনের অনুশোচনা হয় না মানুষের—এ তো মানসিক ভারসাম্যহীনতার উদাহরণ। এই প্রবণতাকে রোধ করতে হবে। নইলে ভবিষ্যতে যে প্রজন্ম আসবে, তাদের জীবনে সবকিছুই থাকবে, শুধু থাকবে না মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব না থাকলে মানুষ হয়ে জন্মানোর কোনো অর্থ হয় না।
এ প্রসঙ্গে আলোচনা করা দরকার, কেন মানুষের সহনশীলতা কমে যাচ্ছে? কেন মানুষ নিজের হাতে তুলে নিতে চাইছে আইন? মানুষের এই রকম অরাজক হয়ে ওঠার বেশকিছু মনস্তাত্ত্বিক কারণ আছে। একটি বড় কারণ হলো, আইনের ওপর আস্থা কমে যাওয়া। অনেকেই এখন মনে করতে শুরু করেছেন, চোর ধরে পুলিশে দিলে কী হবে? আদালতে মামলা হলেও তো বছরের পর বছর চলে যাবে রায় ঘোষণা করার জন্য, অপরাধীরা তাদের শাস্তি পাবে না। এই ধারণা থেকেই তাৎক্ষণিক শাস্তি বা মব সন্ত্রাসের জন্ম হয়।
মব বিষয়ে আগেও আমরা অনেকবার কথা বলেছি। গুজবের মাধ্যমেও মব সংঘটিত হয়। গুজব এখন দ্রুত ছড়ায়, ডালপালা মেলে ধরতে থাকে। যেমন কেউ একজন বলল, ‘লোকটা চোর।’ এরপর অন্য কেউ বলল, ‘ও-ই তো মোবাইল ফোনটা চুরি করেছে।’ তৃতীয় একজন বলে বসল, ‘ও তো অমুক গ্যাংয়ের সদস্য।’ ব্যস, এরপর নিজের হাতে আইন তুলে নিতে মব সন্ত্রাস চলতে থাকে। বহু মানুষ যখন একজন মানুষকে মারতে থাকে, তখন ব্যক্তিগত বিবেক আর কাজ করে না। সবার সঙ্গে মিলে দুই ঘা বসিয়ে দেয় নিরীহ মানুষও। সঙ্গে এ কথাও সত্য, সমাজে চুরি, ছিনতাই, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, নিরাপত্তাহীনতা বেড়ে গেলে এই প্রবণতা বাড়ে।
কীভাবে তা কমানো যেতে পারে, সে ভাবনাটা এ মুহূর্তে খুবই জরুরি। কেউ কি শুনছে আমাদের এই কথা?

হাসনাত কাইয়ুম সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। হাওরের মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে কারাভোগ করেছেন। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং বাংলাদেশ লেখক শিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
২ ঘণ্টা আগে
জীবনের জন্য উদ্ভিদ—তা সে তৃণ-লতাই হোক বা বৃক্ষ। প্রতিটি সবুজ উদ্ভিদ আমাদের জীবনদাত্রী। হোক তার অবদান যতই ক্ষুদ্র, শেওলা থেকে শিরীষগাছ, সবই আমাদের প্রয়োজন। আনন্দের কথা হলো, এখন সে প্রয়োজন মানুষ ধীরে ধীরে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। সে কারণে পৃথিবীতে মানুষ যত বাড়ছে, সেসব মানুষও গাছপালা বাড়াতে মনোযোগী..
২ ঘণ্টা আগে
বেশ কিছু দিন ধরেই সকালের সবাদপত্র খুললে বা টেলিভিশন দেখলেই অসম্ভব সব মৃত্যুর খবর সবার জীবন-যাপনকে স্থবির করে দেয়। কিছুদিন দেখা গেল ধর্ষণ ও ধর্ষণের হত্যার খবর। তারপর খুব সহজেই যেন শিশু হত্যা ঘটছে। আবার আরেকজনের ভাত খেয়ে ফেলার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা। এসব হত্যার ঘটনা তো অবিরাম ঘটেই চলছে।
১ দিন আগে
একটি রাষ্ট্রের অর্থনীতি কতটা স্থিতিশীল, তার অন্যতম সূচক হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান কেমন? যখন মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খায়, তখন উন্নয়নের হিসাবের পাশাপাশি জনজীবনের বাস্তবতাও নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দেয়।
১ দিন আগে