বিএডিসিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সার পরিবহনের দরপত্র জমা দেওয়ার তারিখ থাকলেও কেউ তাতে অংশ নেননি। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো ঠিকাদার দরপত্র জমা দেওয়ার কথা ভাবতেই পারেননি। ব্যাপারটা এমন নয় যে ঠিকাদারেরা চান না এই দরপত্রে অংশ নিতে। বিলক্ষণ চান। কিন্তু এরই মধ্যে কৃষক দলের এক নেতা হুমকি দিয়ে রেখেছেন। কাজটা যদি কেউ নিতে চান, তাহলে তাঁর সঙ্গে সমঝোতা করে নিতে হবে। সমঝোতা ছাড়া কেউ যদি দরপত্র জমা দেন, তবে তাঁর খবর আছে।
সমঝোতা! কী সুন্দর একটি শব্দ! প্রাণে প্রাণে মিলে যাওয়ার মতো শক্তিশালী একটি শব্দ। অর্থাৎ কাজ নিতে চাও, নাও, এ নিয়ে আমরা কিছু বলব না। কিন্তু কত টাকায় আমাদের সঙ্গে সমঝোতা করবে, সে কথা বলো তো বাপু! এই হলো সমঝোতা।
খুব সূক্ষ্মভাবে কাজটা করতে চেয়েছিলেন এই কৃষক দল নেতা। বিএনপি যখন ক্ষমতায় আছে তখন তিনিও একটু ক্ষমতা দেখাবেন না, তা কী করে হয়? অতএব তিনি এমন ব্যবস্থা করেছেন যেন কোনো ঠিকাদার ভয়ে দরপত্র জমা দিতে না আসেন। আর বিএডিসি কর্তৃপক্ষেরও বলিহারি! তারা ঠিকাদারদের ফোন করে বলে দিয়েছে, ‘নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ছাড়া’ তাঁরা যেন দরপত্র জমা না দেন। দরপত্র জমা দিতেও নিজস্ব নিরাপত্তাব্যবস্থা করতে হবে—এ রকম আজগুবি কথা আগে কোনো সরকারি দপ্তর থেকে শোনা গেছে বলে আমাদের জানা নেই।
বিএডিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, দরপত্র নিয়ে বিগত কয়েক বছরে তাদের দপ্তরে এমন ঘটনা ঘটেনি। বিএডিসির চেয়ারম্যান অতি দ্রুত পুনঃ দরপত্র আহ্বান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি দরপত্র জমা দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানোরও পরামর্শ দিয়েছেন।
বিএনপি ও তার শাখা-প্রশাখারা মিলে যে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি করেছে, এ তারই এক নমুনা। অরাজকতা সৃষ্টি করার জন্য বিরোধী দল কিংবা কোনো মাস্তান বাহিনীর প্রয়োজন নেই। সরকারি দলই চেটেপুটে খাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। এ ধরনের অসংখ্য দুঃখজনক উদাহরণ সৃষ্টি হচ্ছে কিন্তু সরকার কোনোভাবেই এদের সামাল দিতে পারছে না। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো ধরনের শাস্তি কিংবা বহিষ্কারাদেশ এই উদগ্র লালসাকে থামাতে পারছে না। তাই বিএডিসির চেয়ারম্যান অতি দ্রুত পুনঃ দরপত্র আহ্বান করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানোর যে পরামর্শ দিয়েছেন, সেটা কতটা কার্যকর হবে, সে কথা আগে থেকে বলে দেওয়া যায় না। সরকারি দলের সদস্যের বিপক্ষে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরপত্র জমা দেওয়ার কাজকে সহজ করে তুলবে, এ রকম নিশ্চয়তা সত্যিই কি ঠিকাদারেরা পাবেন? তাঁরা কি নির্ভয়ে দরপত্র জমা দিতে পারবেন? তাঁদের ভরসা দেবে কে? অস্তিত্বের স্বার্থেই বিএনপির উচিত নিজের লোকদের আইনের আওতায় নিয়ে আসা।
এ ছাড়া তাদের মুক্তির পথ নেই।

একদিন রাতে একটি হাসপাতাল দখল হয়ে গেল। ভাঙচুর হলো, লুটও হলো। এক কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে গুলি ছুড়তে ছুড়তে ঢুকে গেল সন্ত্রাসীরা। তারপর সব লুটপাট হয়ে গেল। এসব এখন যেন নিত্যদিনের ঘটনা। কোথাও দলবল নিয়ে বাড়ি দখলের চেষ্টা, কোথাও জমি দখল, কোথাও চাঁদাবাজির অভিযোগ।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী বিচারাঙ্গনে এআইয়ের ব্যবহার নিয়ে মন্তব্য করেছেন। তাঁরা যথার্থই অনুধাবন করেছেন যে এআই কোথায় কতটা ব্যবহার করা যাবে সে বিষয়ে আইন থাকা উচিত।
৩ ঘণ্টা আগে
ইরাক থেকে যুক্তরাষ্ট্রের শেষ সামরিক উপস্থিতিও সরে গেছে। ২০০৩ সালের আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া মার্কিন সামরিক অধ্যায়ের সমাপ্তি শুধু ইরাকের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ, যে সময়ে মার্কিন সেনারা ইরাক ছাড়ছেন, একই সময়ে ওয়াশিংটন-তেহরান...
১ দিন আগে
যদি কেউ বলে, ১৯ বছরের খিদে পেটে থাকায় বিএনপি, যুবদল বা ছাত্রদল ক্ষমতায় আসীন হওয়ার পর খাই খাই রোগে আক্রান্ত হয়েছে, তাহলে কি ভুল কিছু বলা হয়? ২০২৪ সালের আগস্টের পর থেকেই ক্ষমতায় আসার আগে ও পরে চাঁদাবাজির সঙ্গে যেভাবে জড়াচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো, তাতে সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার...
১ দিন আগে