কাউকে না জেনে না বুঝে কোনো ‘ট্যাগ’ দেওয়ার আগে ভাবুন—এক ট্যাগেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। যেমনটা হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের এক কর্মচারীকে নির্দিষ্ট ট্যাগ দিয়ে তাঁকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপিকাকে হত্যা করে নিজেও আত্মহননের চেষ্টা করেছেন! ৫ মার্চ আজকের পত্রিকার প্রথম পাতায় ছাপা এই খবরটি হয়তো অনেকের নজরে পড়েছে।
ঘটনাটির মূল চরিত্র দুজন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং বিনা বেতনের কর্মচারী খন্দকার ফজলুর রহমান। ৪ মার্চ বিকেলে ফজলুর ছুরিকাঘাতে রুনাকে হত্যা করেছেন এবং নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন। এই সম্পাদকীয় লেখা পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে, তার কারণ জানতে হলে একটু পেছনে যেতে হবে। ফজলুর একজন থোক বরাদ্দপ্রাপ্ত কর্মী, চেনা ভাষায়—ডে লেবার। কয়েক বছর ধরে সমাজকল্যাণ বিভাগের সুপারিশে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে ট্যাগ দেওয়া হয় ‘আওয়ামী দোসর’, বন্ধ করা হয় বেতন। একে তো বেতন বকেয়া ছিল, অপরদিকে সম্প্রতি তাঁকে অন্য বিভাগে বদলিও করে দেন সভাপতি। সবকিছু মিলিয়ে তিনি বেশ ক্ষুব্ধই ছিলেন। দফায় দফায় এ নিয়ে আসমার সঙ্গে তাঁর বাহাস চলত। এসব তথ্য দিয়েছেন ওই বিভাগেরই একাধিক সূত্র।
দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যাকে ইচ্ছা তাকে ‘আওয়ামী দোসর’ ট্যাগ দিয়ে অনেকে নিজেদের ফায়দা হাসিল করছে। এদিকে ট্যাগ খাওয়া ব্যক্তি কোনো অন্যায়-অপরাধ করুক বা না করুক, মানসিক শাস্তি পাচ্ছেন তো বটেই, মবতন্ত্রেরও শিকার হচ্ছেন। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা তো সবচেয়ে অকল্পনীয় ও অপ্রত্যাশিত। কে ভাবতে পারে, কতটা হতাশাগ্রস্ত হয়ে ওই কর্মচারী হত্যার মতো জঘন্য অপরাধ করে বসেছেন!
আদালতের বিচারে হয়তো প্রত্যক্ষ অপরাধীর শাস্তি হবে। কিন্তু এ ধরনের অপরাধ করার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর যারা উসকে দেয়, তাদের মতো পরোক্ষ ‘অপরাধীদের’ শাস্তি কি হয়? দিনের পর দিন ফজলুর রহমানকে যারা ‘আওয়ামী দোসর’ ট্যাগ দিয়ে অপমান করেছে, তাঁর রুটি-রুজি বন্ধ করে দিয়েছে, তারা কি একবারও এই হত্যাকাণ্ড ঘটার আগে ফজলুর কোনো অপরাধ করেছেন কি না, তা যাচাই করেছিল? তারা কি যাচাই করেছিল তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না? এসব যাচাই করলেও কাউকে ‘দোসর’ বলে ট্যাগ দেওয়াটা কতটা স্বাস্থ্যকর? কাউকে ট্যাগ দেওয়া কি তাহলে নব্য ফ্যাশনে পরিণত হলো?
এই ঘটনার দায় ফজলুর স্বীকার করেছেন। তাঁর শাস্তি অবধারিত। কিন্তু তাঁকে হন্তারক বানাতে ট্যাগিং ফ্যাশনের যে দূষিত পরিবেশ তৈরি হয়েছে, তা নির্মল করা না গেলে আরও অপরাধ সংঘটনের আশঙ্কা করা অমূলক নয়। এ ব্যাপারে সরকার-জনগণ সবাইকেই সচেতন হতে হবে।

আবার কি পৃথিবী অশান্ত হয়ে উঠল? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মানবসভ্যতা অনেকবার এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়েছে। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অন্য সময়ের চেয়ে উদ্বেগ কিছুটা বেশিই বলে মনে হচ্ছে।
১ ঘণ্টা আগে
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজ দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বাংলাদেশে নতুন সরকার আসার পর এটাই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
১ ঘণ্টা আগে
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন দেশের অর্থনীতি ভঙ্গুর। আওয়ামী রেজিমের ব্যাংক লুটপাটের ধকল সামলে মাথা তুলে দাঁড়াতে পারেনি ১০টি ব্যাংক। ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়সীমার অনিশ্চয়তার কারণে ব্যবসা-বাণিজ্যে...
২ ঘণ্টা আগে
রাজনীতির ময়দানটাকে কি হত্যার মাঠে পরিণত করার বাসনা মনে পুষছেন কেউ কেউ? এই তো রংপুরের এক যুবদল নেতা যখন কেব্ল প্রতিষ্ঠানের একজন জিএমকে ফোন করে বউ-বাচ্চাসহ গুলি করে আসার হুমকি দেন, তখন বুঝতে হয় এই রাজনৈতিক ধারা থেকে নৈতিকতাই উধাও হয়ে গেছে। ইউনূস সরকারের শাসনের সময় মবতন্ত্র-আতঙ্ক জাগাত...
১ দিন আগে