Ajker Patrika

চট্টগ্রামে রেল কার্যালয়ে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে রেল কার্যালয়ে আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি
ফাইল ছবি

চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানতে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ( ১৪ মার্চ) রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন এ কথা জানান।

এর আগে গতকাল শুক্রবার রাতে নগরের পাহাড়তলী এলাকাসংলগ্ন এই রেল কার্যালয়টিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

আজ দুপুরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছিল রাত পৌনে ১টায়। তবে আগুনের কারণ চিহ্নিত করা যায়নি। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, যেখানে আগুন লেগেছে, সংস্কারকাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্রসহ নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানতে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে

প্রাকৃতিক দুর্গ ইরান কেন দুর্জেয়, স্থল অভিযানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

আজকের রাশিফল: অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি মারা বন্ধ করুন, মোবাইল পাসওয়ার্ড বদলান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত