
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ পুলিশের ৪০ কর্মকর্তাকে দেওয়া বিপিএম ও পিপিএম পদক বাতিল করেছে সরকার। এ বিষয়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
পলাতক এবং সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তার পদক বাতিলের পাশাপাশি পুরস্কারের অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে পরিদর্শক থেকে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এই কর্মকর্তারা হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইমলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-উর-রশিদ, ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, এস এম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, মোহাম্মদ জায়েদুল আলম, ম্যামল কুমার মুর্খাজী, রিফাত রহমান শামীম, কাজী আশরাফুল আলম, প্রলয় কুমার জোয়ার্দার, সুদীপ কুমার চক্রবর্তী, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও আয়েশা সিদ্দিকা। পুলিশ সুপার আসাদুজ্জামান, মো. শাহজাহান, মোহাম্মদ ছানোয়ার হোসেন, মানস কুমার পোদ্দার, গোলাম মোস্তফা রাসেল, আরিফুর রহমান মন্ডল ও ইকবাল হোসাইন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত রহমত উল্লাহ চৌধুরী, এস এম জাহাঙ্গীর হাছান, রুবাইয়াত জামান, শাহ আলম মো. আখতারুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, রওশানুল হক সৈকত ও মিশু বিশ্বাস। সহকারী পুলিশ সুপার গোলাম রুহানী। পুলিশ পরিদর্শক মেজবাউদ্দিন আহাম্মেদ, মশিউর রহমান, বি এম ফরমান আরী, নূরে আলম সিদ্দিকী, কাজী মাইনুল ইসলাম, অপূর্ব হাসান, মো. শাহজাহান, শেখ আমিনুল বাশার ও জাকির হোসাইন।
প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ কর্মস্থলে থেকে পলায়ন হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। ৪০ পুলিশ কর্মকর্তার অনুকূলে পুলিশ পদক প্রত্যাহার করা হলো। পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। ইতিপূর্বে পদক-সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

শুনানিতে তামিম পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, আন্দোলন দমনে সারাদেশে মোট তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। যেখানে এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলভার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে এসব গুলি চালানো হয়। শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ছোড়া হয়।
১২ মিনিট আগে
কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি দক্ষিণ কোরিয়া সরকার বিবেচনা করতে পারে। এসব খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সৃষ্টি হলে দুই দেশের শ্রম সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
৪৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ মূল্যছাড় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে কিছু পরীক্ষার্থী নিজে অংশগ্রহণ না করে নানা ধরনের অসদুপায় অবলম্বন করে চাকরি পাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার রয়েছে।
২ ঘণ্টা আগে