পিকে হালদার

৪৩ কোটি টাকা লোপাট: পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অর্থ আত্মসাতের এ ঘটনায় মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি...

পিকে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা দুদকের
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ অর্জন, সম্পদবিবরণীতে ৮ লাখ ৯১ হাজার ৯৮ টাকার তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ...

পি কে হালদারের ভাই প্রিতিশের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।








