
বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতিকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নতুন নিয়োগ পাওয়া ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি আজ মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।
এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ অর্থনৈতিক বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।
এর প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাম্প্রতিক ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
৩ ঘণ্টা আগে
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে