
মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ নামের একটি জাহাজ। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে চালের এই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে।
এসব বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা। তিনি বলেন, ‘জি টু জির (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার টন আতপ চালের জাহাজটি গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাই। আজ দুপুর ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আশা করছি সন্ধ্যার দিকে চাল খালাস শুরু হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন চাল খালাস করা হবে। সবগুলো চাল খালাস করতে ৭-৮দিন সময় লাগতে পারে।’
১৪ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে এসব চাল লোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয় বলেন যোগ করেন জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
এর আগে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা চালের দুটি চালান চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আনা হয়। এর মধ্যে ২৭ হাজার টন সিদ্ধ চাল ১২ জানুয়ারি পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। গত ২৫ ডিসেম্বর প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হি নোঙরে আসে ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজগুলোর চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়।

জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ঝুঁকি কমাতে কারখানায় দাবদাহ নিরোধক ব্যবস্থা বা ‘কুলিং প্রযুক্তি’ স্থাপন নিয়ে আলোচনা চলছে। এই ব্যবস্থা বাণিজ্যিকভাবে অত্যন্ত কার্যকর এবং চার বছরের মধ্যেই এর বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল...
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম। আজ সোমবার তেলের দাম কমে গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা সত্ত্বেও সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিক....
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি)। এ কারণে গত ছয় মাসে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে সংস্থাটির। এতে অর্থসংকটে পড়তে যাচ্ছে বিপিসি। চলতি সেপ্টেম্বরে সমস্যা না হলেও অক্টোবরে জ্বালানি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা
১০ ঘণ্টা আগে
জীবনবিমা কোম্পানিগুলোর হাতে থাকা গ্রাহকদের দীর্ঘমেয়াদি তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করে আয় করা হয়। এই আয় থেকে ভবিষ্যতে পলিসিধারীদের দাবি, বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধের সক্ষমতা তৈরি হয়। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে জীবনবিমা খাতের নামমাত্র আয় পরিলক্ষিত হয়েছে।
১১ ঘণ্টা আগে