
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া। আজ বুধবার সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আবেদন করেন তিনি।
আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন আমরা পেয়েছি।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইবুনাল আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ২০১৩ সালে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকেই প্রথম সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
রায়ের সময় আবুল কালাম আজাদ আদালতে অনুপস্থিত ছিলেন। পলাতক থাকার কারণে তার অনুপস্থিতিতেই বিচার হয়। তার বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ৩টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ৪ টিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রমাণের অভাবে একটি অভিযোগ আদালত খারিজ করে দেন।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে গতবছর মাওলানা আবুল কালামের সাজা স্থগিত করে অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএ শাখা) মো. সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেল বিপণনে বিভিন্ন স্তরে সীমা বেধে দেওয়ার পর ফিলিং স্টেশনগুলোয় তেল না পেয়ে ভোক্তারা হামলা চালাচ্ছেন অভিযোগ করেছেন পাম্প মালিকেরা। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা না পেলে তাঁরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। তাঁদের অভিযোগ, সরকার একদিকে দেশে পর্যাপ্ত তেলের মজুত থাকার কথা বলছে,
২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে চীনের বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২ ঘণ্টা আগে
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সার
২ ঘণ্টা আগে