
সরকার সাধারণত ১৫ দিনের জ্বালানি তেল মজুত করলেও এখন সরকারের কাছে এক মাসের মতো তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান।
ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে একটি বিশেষ সভা হয়েছে। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, সে প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের যত সামর্থ্য আছে, সেগুলো প্রধানমন্ত্রী যাচাই করেছেন, উনি দেখেছেন—কীভাবে কাজ চলছে, কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে।’
আগে ১৫ দিনের জ্বালানি তেলের মজুত থাকত জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘এখনো মজুত যথেষ্ট রয়েছে। কিন্তু প্যানিক বায়িং হচ্ছে। মানুষের মধ্যে আস্থা ফিরে এলে সেটি হয়তো আর কয়দিন পরে কেটে যাবে। শিগগির যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে মজুতটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে। যুদ্ধ হলে আমাদের মূল ধাক্কাটা আসে জ্বালানি ও সারের ক্ষেত্রে। জ্বালানির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো এক মাসের মতো (জ্বালানি তেলের) মজুত আছে।’
জ্বালানি তেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সক্ষমতা ও কার্যক্রমগুলো যাচাই করেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; বেসামরিক বিমানমন্ত্রী আফরোজা খান; সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
২ ঘণ্টা আগে
সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
১১ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
১২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
১২ ঘণ্টা আগে