
স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সর্বশেষ দুর্গাপূজায় সবচেয়ে কম হামলা হয়েছে বলে দাবি করেছেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। তিনি বলেছেন, ৭২ সাল থেকে গত বছর পর্যন্ত যেসব দুর্গাপূজা হয়েছে, প্রত্যেকটি পূজায় হামলা হয়েছে ব্যাপকভাবে। শুধু গত বছর হামলাটা অত্যন্ত কম হয়েছে। এই তথ্য আলোচনায় আনতে হবে।
আজ রোববার (২৫ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সংস্কার নিয়ে নাগরিক সমাজের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বাসুদেব ধর।
৭২-এর সংবিধানের মূলনীতি অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ৭২-এর সংবিধানে চার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ছিল, তবে তা সমাজ-বাস্তবতায় সেভাবে প্রতিফলিত হয়নি। এ ক্ষেত্রে ওই সংবিধানে প্রধানমন্ত্রীসহ যাঁদের অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে সংস্কার প্রয়োজন আছে। তিনি ৭২-এর সংবিধান আরও গণমুখী করে মুক্তিযুদ্ধের চেতনা রেখেই সংস্কার করার সুপারিশ করেন।
রাষ্ট্র সংস্কারের গঠিত সংস্কার কমিশনগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ সেভাবে নেই বলে দাবি করেছেন বাসুদেব ধর। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশনে আমাদের অংশগ্রহণ তেমন নেই। আমাদের কথার বলার সুযোগ তৈরি হয়নি। সুযোগটা তৈরি হওয়া উচিত ছিল।’

সাত দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে।
১ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে...
৪ ঘণ্টা আগে
হাম এখন ‘মহামারি রূপ’ নিচ্ছে, এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে....
৫ ঘণ্টা আগে